Wednesday, 19 November 2014

ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সিঙ্গাপুর জুড়ে

সিঙ্গাপুর: চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে৷ বুধবার এমনই বার্তা দেওয়া হল সিঙ্গাপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে৷ মৌসুমী বায়ুর প্রভাবেই এই সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে৷আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের তুলনায় চলতি বছরে ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে৷
চলতি বছরে ভারি বৃষ্টিপাতের জেরে যাতে শহরবাসীর কোনও অসুবিধা না হয় তার জন্য নিকাশি ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে৷ এছাড়া বৃষ্টিপাতের জেরে রাস্তায় জমা জল দ্রুত নেমে যায় তার জন্য বেশ কয়েকটি নয়া পাম্প বসান হয়েছে৷ জলের স্তর মনিটরিং করার জন্যও বসান হয়েছে ১৭১টি অত্যাধুনিক যন্ত্র ৷ পাশাপাশি বৃষ্টির জেরে বেহাল রাস্তার প্রতি নজরদারি চালাবার জন্য লাগান হয়েছে ১৬১টি নতুন সিসিটিভি৷
এদিন আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ভারী বৃষ্টি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ২০১৩ সালের নভেম্বর মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫৬.৬মিমি এবং ডিসেম্বর মাসে ২৮৮.৪ মিমি৷ চলতি বছরের এই পরিমাণের তুলনায় আরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে এদিন জানান তিনি৷

No comments:

Post a Comment