Tuesday, 25 November 2014

এক মিসড কলেই এবার ব্যাঙ্ক ব্যালেন্স

নয়াদিল্লি: কিছুদিন আগে পর্যন্তও দুই বন্ধু বা পরিচিতদের কথা বলার একটা ইঙ্গিত ছিল মিসড কল৷ এই মিডস কলকে বিভিন্ন ভাবে ব্যবহার করতেন সকলে৷ কিন্তু এবার এই মিসড কলই আপনাকে জানিয়ে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কত টাকা রয়েছে৷ বেশ কিছু ব্যাঙ্কই এই সুবিধা প্রদান করছে৷ এই পরিষেবার নাম মিসড কল ব্যাঙ্কিং পরিষেবা৷ এই সুবিধা অনুযায়ী ব্যাঙ্কের নম্বরে মিসড কল করলেই সঙ্গে সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য পেয়ে যাবেন৷ এছাড়াও ব্যাঙ্ক নিজের গ্রাহকদের এসএমএসেও এমন সুবিধা প্রদান করছে৷
আপনি যখনই ব্যাঙ্কের নির্ধারিত নম্বরে ফোন করবেন প্রথমবার রিং হওয়ার পরই ফোন কেটে যাবে৷ এরপর এসএমএসের মাধ্যমে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন৷ সে কারণেই এখনও যারা ব্যাঙ্কে নিজের ফোন নম্বর রেজিস্টার করেননি তারা এখুনি তাদের মোবাইল নম্বর নথিভুক্ত করিয়ে নিন৷ কারণ এই সুবিধা আপনি কেবল একটিই নির্ধারিত নম্বরে পাওয়া যাবে৷ কিছু কিছু ব্যাঙ্ক বিনামূল্যে এই পরিষেবা প্রদান করবে, যদিও কিছু ব্যাঙ্কে এই পরিষেবার জন্য আলাদা টাকা দিতে হবে৷ সেকারণেই ব্যাঙ্কের কাছ থেকে এই বিষয়ে সঠিক তথ্য জেনে নিতে হবে৷
জেনে নিন কয়েকটি ব্যাঙ্কের নম্বর:
কর্ণাটক ব্যাঙ্ক: ১৮০০৪২৫১৪৪৫
অ্যাক্সিস ব্যাঙ্ক: ০৯২২৫৮৯২২৫৮
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ১৮০০১৮০২২২২
সিন্ডিকেট ব্যাঙ্ক: ০৯৬৬৪৫৫২২৫৫
এইচডিএফসি ব্যাঙ্ক: ১৮০০২৭০৩৩৩৩
কানাড়া ব্যাঙ্ক: ০৯২৮৯২৯২৮৯২
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ০২২৩৩৫৯৮৫৪৮
ইন্ডিয়ান ব্যাঙ্ক: ০৯২৮৯৫৯২৮৯৫
আইসিআইসিআই ব্যাঙ্ক: ০২২৩০২৫৬৭৬৭
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: ১৮০০২৭৪০০১১০

kolkata 24x7

No comments:

Post a Comment