কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ঘোষিত প্রকল্প
কন্যাশ্রী নিয়ে সমালোচনা না হলেও তাঁর বাস্তব
রূপায়ণ নিয়ে প্রচুর কথাবার্তা ওঠে৷ প্রত্যন্ত
অঞ্চলে ক’জন মেয়ে এর
সুবিধা পেয়েছে সে নিয়েও প্রশ্ন
তুলতে ছাড়েনি নিন্দুকরা৷ কিন্তু এবার এসবের
বিরুদ্ধে চপেটাঘাত করার সময় এসেছে৷ কারণ
মুখ্যমন্ত্রীর উদ্যোগের এই প্রকল্প
নিয়ে একটি আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন
মার্কিন পরিচালক মেগ্যান মিলান৷ সে পরিচালকও
যে সে নন৷ তিনি অস্কারজয়ী৷ এই স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্রকারের ছবির নায়িকা কোচবিহারের এক
ছোট্ট মেয়ে মণিকা৷
কন্যাশ্রী প্রকল্পের সাহায্যে সেই
মেয়ে বাড়ি সংলগ্ন বাগানে চাষ
করে সবজি বিক্রি করে৷ আর্থিকভাবে সাহায্য
করে পরিবারকে৷ গ্রামের গণ্যমান্যদের
সঙ্গে বসে মেয়েদের ১৮-এর
আগে বিয়ের তীব্র প্রতিবাদ করে এবং তাঁদের
বোঝায় কোনওভাবেই যেন মেয়েদের
নির্দিষ্ট বয়সের আগে বিয়ে না দেওয়া হয়৷ আর
তারই কথানুসারে গ্রামের অন্যান্য মেয়েরাও
কন্যাশ্রী প্রকল্পের সাহায্যে ক্রমশ স্বনির্ভর
হয়ে উঠছে৷ সেই তালিকায় রয়েছে মণিকার
দিদি কণিকাও৷ মিলানের ছবি ‘আফটার মাই গার্ডেন
গ্রোজ’-এ নায়িকা মণিকা এবং তাঁকে কেন্দ্র করেই
এগোবে ছবি৷ নারী ও শিশুকল্যাণ
মন্ত্রী শশী পাঁজা এ প্রসঙ্গে জানিয়েছেন,
“মেয়েদের জন্য ঘোষিত
কন্যাশ্রী এবং সবলা প্রকল্প যে মণিকার মতোই
প্রচুর মেয়েকে স্বনির্ভর করে তুলেছে৷
মেয়েরা এখন জানে, ১৮ বছরের
আগে বিয়ে তাদের জন্য কতটা ক্ষতিকর”৷

No comments:
Post a Comment