Friday, 21 November 2014

অনুষ্কাকে ভালোবাসি, বললেন বিরাট!


এঁরা দু'জন ইদানিংকালে মিডিয়ার প্রিয় পাত্র-পাত্রী। খেলার মাঠ হোক বা শ্যুটিং স্পট, এঁদেরকে সর্বত্র দেখা যায় একসঙ্গে। তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে সরগরম সব মহল। কখনও অনুষ্কার ফ্ল্যাট থেকে মধ্যরাতে তাঁকে বেরোতে দেখা যায়, আবার কখনও বিরাটের ব্যাট ছুঁয়ে অনুষ্কার জন্যে হাওয়ায় ভেসে আসে ফ্লাইয়িং কিস! কিন্তু এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি সব প্রশ্নই খুব দক্ষতার সঙ্গে এড়িয়ে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা। 

 তবে আর নয়। এবার নিজ মুখে অনুষ্কার সঙ্গে তাঁর 'বিশেষ' সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং বিরাট কোহলি। বৃহস্পতিবার তাঁর ফ্যাশন লাইন লঞ্চ করতে এসে উপস্থিত সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাত্‍‌কারে খুব স্পষ্ট ভাষায় বিরাট জানিয়ে দিলেন যে তিনি এবং অনুষ্কা এখন জুটি। তিনি বলেন, 'আমরা কারও থেকেই কিছু লুকাতে চাই না। তবে একই প্রশ্ন দু'জনকে ক্রমাগত করে বিরক্ত করার কোনও মানেই হয় না। আমাদের একটি ব্যক্তিগত জীবন রয়েছে এবং সেখানে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।' 
ei samay

No comments:

Post a Comment