সেলফি-প্রিয়দের জন্য জোলোর ওপাস ৩ স্মার্টফোন, দাম ৮,৪৯৯ টাকা
নয়াদিল্লি: সেলফি বা নিজস্বী তুলতে আগ্রহীদের জন্য জোলো নিয়ে এল ওপাস ৩
স্মার্টফোন। দাম মাত্র ৮৪৯৯ টাকা। ওপাস সিরিজের এই স্মার্টফোন
সেলফি-অনুরাগীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনে দেওয়া
হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যাতে থাকছে ৮৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গল
লেন্স। এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
ওপাস ৩ স্মার্টফোনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য-
• জোলো ওপাস ৩ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির 720X1080 পিক্সেলের এইচডি আইপিএস ডিসপ্লে।
• রয়েছে 1.3Ghz-এর কোয়াডকোর প্রোসেসর, ১ জিবি ram।
• রয়েছে ৩ জিবি ইন্টারন্যাল মেমোরি স্টোরেজ ক্ষমতা। ফোনে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
• ফোনে রয়েছে ২৫০০ এএমএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সনে চলবে এই ফোন।
ABP ANANDA
No comments:
Post a Comment