Tuesday, 18 November 2014

নিয়ম মেনে গাড়ি চালিয়ে জিতে নিন পেট্রল


আহমেদাবাদঃ ঠিক মত ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে বিনামূল্যে মিলবে ১ লিটার পেট্রল। আহমেদাবাদের রামোল অঞ্চলে জনসাধারণ উৎসাহ দেওয়ার জন্য অভিনব এই উদ্যোগ নিল স্থানীয় পুলিস।
বৃহস্পতিবার ৫৮ জনেরও বেশি ব্যক্তি রাস্তায় ঠিকঠাক ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোয় সম্পূর্ণ ফ্রি-তে ১ লিটার করে পেট্রল দেয় পুলিশ। যারা হেলমেট পড়েছেন, গাড়ি চালানোর সময় সিটবেল্ট বেঁধেছেন, সঙ্গে রেখেছেন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট, তাদের সবার ভাগ্যেই মোটামুটি শিকে ছিঁড়েছে।
পুলিসের তরফ থেকে জানানো হয়েছে তাদের এই অভিনব উদ্যোগের ভালই সাড়া মিলেছে। আগামী অন্তত তিনদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সুবিধা দেবে রামোল পুলিস। দুটি পেট্রলপাম্প মালিকের সঙ্গে কথা বলে তাঁদেরকেও এই উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছে পুলিস প্রশাসন। অন্যদিকে, শহরের অন্য প্রান্তে রাখিয়ালে যথাযথ ট্রাফিক আইন মানলে স্থানীয় একটি রেস্তোরায় খাওয়ার জন্য ডিসকাউন্ট কুপন দিচ্ছে রাখিয়াল পুলিস স্টেশন।

No comments:

Post a Comment